1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬৩ রানেই পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন ইতিহাস গড়লো আফগানিস্তানরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

জীবন নিউজ ডেস্ক : ক্রিকেটে আফগানিস্তান এখন টেস্টের বনেদি পরিবারের সদস্য। টেস্ট মর্যাদাটা পাওয়া হয়ে গেছে কিছুদিন আগেই। তারা এখন অপেক্ষায় ঐতিহাসিক অভিষেকের। কিন্তু এর আগেই নতুন এক ইতিহাস গড়েছে দেশটির আসছে প্রজন্মের ক্রিকেটাররা। আজ পাকিস্তানকে হারিয়ে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে তারা।

কুয়ালালামপুরের ফাইনালে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে আফগানিস্তানের গড়া ২৪৮ রানের সংগ্রহ তাড়া করতে গিয়ে পাকিস্তান গুঁড়িয়ে গেছে ৬৩ রানেই। ১৮৫ রানের বিরাট জয়ে ক্রিকেটে নিজেদের আগমনী বার্তাটা উচ্চ স্বরেই জানিয়ে রাখল আফগানরা। গ্রুপ পর্যায়েও পাকিস্তানকে ৫৭ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নিয়েছিল আফগানিস্তান।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দৃঢ়তার সঙ্গে খেলেছেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ৬১ রানের ওপেনিং জুটির পর দারুণ এক সেঞ্চুরি উপহার দেন উইকেটকিপার-ব্যাটসম্যান ইকরাম আলী খির। ১১৩ বলে ১০ চার ও ২ ছয়ে ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। খিরের পাশাপাশি রহমতউল্লাহ গুবরাজ ও ইব্রাহিম জাদরানের যথাক্রমে ৪০ ও ৩৬ রানের দুটি ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংগ্রহটা আরও বড় হতে পারত, কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটি আড়াই শ পার হয়নি।

সেই আক্ষেপটা পুরোপুরি ভুলিয়ে দেন আফগান বোলাররা। ২৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানরা ছিলেন শুরু থেকেই দিশেহারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় মাত্র ৬৩ রানেই।

আফগানিস্তানের মোহাম্মদ মুসা ৪৬ রানে ৩ উইকেট নেন। ২টি উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। একটি করে উইকেট পেয়েছেন হাসান খান ও মোহাম্মদ তাহা।

গত বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বৃষ্টি-দুর্ভাগ্যে পাকিস্তানের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের ২৭৪ রানের জবাবে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তুলতেই বৃষ্টি নামে। এরপর আর খেলা না হওয়ায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানকে ২ রানে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতার গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews