1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

কুতুবদিয়ায় জমি বন্দোবস্তির জন্য দেড় লাখ টাকা দাবি তহসিলদারের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি : কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়ন ভুমি কার্যালয়ে চলছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। নৈশপ্রহরী দিয়ে চলছে নাগরিক সেবা। এছাড়াও তহসিলদার নিয়মিত অনুপস্থিতি ও দালালদের সাথে আঁতাত করে নানা দুর্নীতি অনিয়মে সরকারি সেবা প্রতিষ্ঠানটি।

অনুসন্ধানে জানা যায়, ধূরুং বাজারে মাছের দোকানে খাস বন্দবস্তির ৫০ পয়েন্ট জমির জন্য কক্সবাজার জেলা ভুমি কার্যালয়ে আবেদন করেন স্থানীয় রাশেদ কবির। তার পেক্ষিতে তদন্তের জন্য উত্তর ধূরুং ইউনিয়ন ভুমি কার্যালয়ে তহশিলদারকে দায়িত্ব দেয়া হয়। পরে নৈশপ্রহরীর মাধ্যমে রাশেদ কবিরকে খবর দিলে তহশিলদার সেলিম সিকদারের সাথে যোগাযোগ করে এবং ওই জমি বন্দোবস্ত জন্য দেড় লাখ টাকা দাবি করেন তিনি।

মঙ্গলবার দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত সেবাপ্রাপ্তিরা উপস্থিত হলেও তহশিলদার সেলিম সিকদার অনুপস্থিত থাকায় ফিরিয়ে যাচ্ছেন। তবে, অনেকের অভিযোগ তাদেরকে মোটা অংকের টাকা দিলেই মিলে সব সেবা।

এ বিষয়ে তহসিলদার সেলিম সিকদার মুঠো ফোনে বলেন, আমার জন্য যা ইচ্ছা তা নিউজ করতে পারেন কোন সমস্যা নাই।

কুতুবদিয়া উপজেলা সহকারী ভুমি কমিশনার মো. সাদাত হোসেন বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews