1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ভাঁজ করা স্মার্টফোন আনছে স্যামসাং

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

`প্রযুক্তিবিদ্যার উন্নয়নে মানুষের হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন। তার তারই জের ধরে বাজারে আসছে নানা ধরণেরসব ফোন। আর তাতে এবার নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। এবার তারা ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। সম্প্রতি লাসভেগাসে হয়ে যাওয়া ‘কনজিউমার ইলেকট্রিকস শো’ ২০১৮ এর এক গোপন বৈঠকে স্যামসাং এ তথ্য প্রকাশ করেছে।

এ ব্যাপারে দ্য কোরিয়ান হেরাল্ডের বরাত দিয়ে মিরর জানায়, সিঙ্গেল অ্যামোলড স্ক্রিনের এ ফোনের ডিজাইন হবে অত্যন্ত নমনীয় ধাঁচের। ভাঁজ করার সময় ফোনের ডিসপ্লে আড়াআড়িভাবে ৫ ইঞ্চি হবে। এতে থাকবে কিউএসডি ২৫৬০ ও ১৪৪০ পি রেজ্যুলেশন। তবে ভাঁজহীন অবস্থায় ফোনের আকার হবে ৮ ইঞ্চি। ফোন এবং ট্যাবলেট উভয় ধরনে এইচডিআর ১০ টেকনোলজি সমর্থন করবে।

ফোনের পেছনে সেন্সর এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। এছাড়া সামনে থাকবে একটি স্পিকার ও আরও কয়েকটি সেন্সর।

স্যামসাংয়ের মোবাইল ডিভিশনের প্রেসিডেন্ট কো ডং জিন আগামী বছরের ফোনটি বাজারে আসতে পারে বলে ইঙ্গিত দেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews