1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

নিশিকোরির ইনজুরিতে সেমিফাইনালে জকোভিচ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। টুর্নামেন্টের কোয়ার্টারফাইনাল ম্যাচের দ্বিতীয় সেট চলাকালীন উরুর ইনজুরিতে পড়েন অষ্টম বাছাই জাপানের কেই নিশিকোরি। তিনি আহত অবসর নিলে সেমির টিকিট পান জকোভিচ।

২০১৪ সালের ইউএস ওপেনের সেমিফাইনালে নিশিকোরির কাছে হারেন জকোভিচ। এরপর সর্বশেষ ১৫ দেখাতেই নিশিকোরিকে হারিয়েছেন জকোভিচ। তাই এই রেকর্ড নিয়ে এবারের শেষ আটে লড়াই শুরু করেন জকোভিচ ও নিশিকোরি।

কোয়ার্টারফাইনালে প্রথম সেট সহজেই জিতে নেন জকোভিচ। দ্বিতীয় সেটের শুরু থেকেও আধিপত্য বিস্তার করে খেলেন তিনি। ৪-১ পয়েন্টে এগিয়েও ছিলেন জকোভিচ। এরপরই দুর্ভাগ্য সঙ্গী হয় নিশিকোরির। উরুর ইনজুরিতে পড়েন তিনি। ফলে সেখানেই অবসর নিয়ে নেন এখনো গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারা নিশিকোরি।

ম্যাচ শেষে হতাশ নিশিকোরি বলেন, ‘এক পায়ে খেলে যেকোন প্রতিপক্ষকে হারানো সম্ভব নয়। ইনজুরিতে পড়াটা আমার জন্য সত্যিই হতাশার।’

সেমিফাইনালে উঠে উচ্ছসিত হতে পারেন জকোভিচ। কারণ অতীত রেকর্ড বলছে, যতবারই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন ততবারই এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছেন ১৪বার গ্র্যান্ড স্ল্যাম জয় করা জকোভিচ। এরমধ্যে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews