ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

চবিতে বোমসদৃশ বস্তু উদ্ধার, পরীক্ষা করে দেখা গেলো বেগুন

প্রতিনিধির নাম :

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে একটি ‘বোমসদৃশ’ বস্তু পাওয়ার পর সেটি পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ জানিয়েছে, সেটি আসলে একটি বেগুন। মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রীয়কারী দলের প্রধান রাজেশ বড়ুয়া শুক্রবার বলেন, একটি বেগুনে দুটি তার ও কালো টেপ মুড়িয়ে বোমার মত সাজিয়ে ফেলে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে আইন অনুষদ ভবনের ডিন কার্যালয়ের পাশে টেপ মোড়ানো ওই বস্তুটি দেখে বোমা ভেবে কর্তৃপক্ষকে খবর দেন অনুষদের নিরাপত্তাকর্মীরা। রাতে প্রক্টরিয়াল বডির কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে পুরো এলাকটি ঘিরে রাখে। পরে হাটহাজারি থানা থেকে খবর দেওয়া হলে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রীয়কারী দল সেটি ‘নিষ্ক্রিয়’ করতে ক্যাম্পাসে যায়। রাজেশ বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে বেগুনটি বোমার মত সাজিয়ে ওখানে ফেলে রাখা হয়েছিল বলে আমাদের মনে হয়েছে। এর আগে বুধবার সীতাকু-ের ভোলাগিরা এলাকার একটি গলি থেকে একটি পরিত্যক্ত বোমা উদ্ধার করে সেটি নিস্ক্রিয় করে কাউন্টার টেরোরিজম ইউনিট। রাজেশ বড়ুয়া জানান, সীতাকু-ে পাওয়া বস্তুটি বোমাই ছিল। মোটা কাগজের পাইপের ভেতরে দুইপাশে বারুদ, সাউন্ড ডিভাইস, ব্যাটারি, সার্কিট ও লাইট ছিল। মানুষকে জখম করার মত কোনো ধাতব পদার্থ না থাকলেও সেটি বিস্ফোরিত হলে আতঙ্ক সৃষ্টি করার মতো বস্তু ছিল বোমাটিতে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯
১৬ বার পঠিত হয়েছে