ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

বাবার খোঁজে হাসপাতালে ৫ মাসের শিশু

প্রতিনিধির নাম :

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে হন্যে হয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন স্বজনরা। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৬৭টি মরদেহের মধ্যে ৪৮ জনের পরিচয় মিলেছে। বাকি ১৯ জনকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

বাকি মরদেহ গুলোকে শনাক্ত করতে বিভিন্ন হাসপাতাল মর্গে থাকায় ছোটাছুটির শেষ নেই স্বজনদের। বাকি মরদেহ গুলোর পরিচয় শনাক্তের জন্য স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া হচ্ছে।
শনিবার সকাল থেকেই বাবা হারা সন্তান, সন্তান হারা বাবা-মা, ভাই হারা বোন, এমন অনেকেই ডিএনএর নমুনা দিতে মর্গে এসেছেন।

এদিকে বাবার পরিচয় শনাক্ত করতে ৫ মাস বয়সী শিশুটি ডিএনএর নমুনা দিতে মায়ের সাথে ছুটে এসেছে ঢাকা মেডিকেলের মর্গে। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী যানজটে রিকশাসহ পুড়ে যাওয়ায় দিশেহারা স্ত্রী।

এসময় দিশেহারা স্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘স্বামী রিকশা চালাইতো। রিকশাও আমি পাই না, মানুষটারেও আমি পাই না। চারদিন যাবত কোনো সন্ধান আমি পাই না।’

শনাক্ত না হওয়া মরদেহের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চারটি, সোহরাওয়ার্দী হাসপাতালে চারটি, কুর্মিটোলায় তিনটি, হৃদরোগ ইনস্টিটিউটে পাঁচটি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফ্রিজে তিনটি মরদেহ রাখা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
১৪ বার পঠিত হয়েছে