ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই হাজার যাত্রী নিয়ে মেঘনার চরে লঞ্চ আটকা

প্রতিনিধির নাম :

চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বোগদাদীয়া-৯ লঞ্চ প্রায় ২ হাজার যাত্রী নিয়ে একটি চরে আটকা পড়েছে। খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশে বিকল্প ইমাম হাসান-৫ নামের আরেকটি লঞ্চ তাদের উদ্ধারে চাঁদপুর থেকে রওয়ানা হয়েছে।

চাঁদপুর নৌ টার্মিনাল ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টায় লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু এর আধা ঘণ্টা পর পথে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর মেঘনার চরে অজ্ঞাত কারণে লঞ্চটি আটকে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রাত সোয়া ৯টায় চাঁদপুর থেকে বিকল্প ইমাম হাসান ৫ নামে আরেকটি লঞ্চ পাঠানো হয়েছে।

আটকা পড়া লঞ্চের যাত্রী সাইফুল ইসলাম মোবাইলে জানান, লঞ্চটি মোশারফ হোসেন নামে ১৫/১৬ বছরের একটি অদক্ষ চালক দিয়ে চালানোর কারণে রাত প্রায় ৮টা দিকে একটি চরে আটকে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার চেচামেচি শুরু করেন।

তিনি আরও বলেন, এক পর্যায়ে যাত্রীরা লঞ্চটি থামাতে বললেও লঞ্চের চালক থামাতে পারেনি। পরে একটি চরে উঠিয়ে দেয়া হয়। লঞ্চের প্রকৃত চালক না থাকায় এ ঘটনার সৃষ্টি হয়েছে।

লঞ্চের সুপার ভাইজার আলী আজগর জানান, ওই লঞ্চে দুইজন চালক রয়েছেন। একজনের সমস্যা হলে আরেকজন লঞ্চটি চালানোর কথা। কিন্তু কেন এমন ঘটনা ঘটেছে তা লঞ্চে গিয়েই জানা যাবে।

চাঁদপুর বিআইডাব্লিউটিএ’র পরিদর্শক মাহতাব উদ্দিন জানান, আমরা বিষয়টি জানার পর যাত্রীদের উদ্ধার করে ঢাকায় পাঠানোর জন্য লঞ্চ কর্তৃপক্ষের মাধ্যমে বিকল্প আরেকটি লঞ্চের ব্যবস্থা করেছি।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, আমরা বিষয়টি জেনেছি। এ ব্যাপারে কারো কোনো ত্রুটি থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
৯ বার পঠিত হয়েছে