ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিশ্বে প্রথমবার এইচআইভি পজিটিভ দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

মোজাফ্ফর আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম :

প্রবীণ রাজনৈতিক নেতা ও ন্যাপের (মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক এবং প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক মোজাফ্ফর আহমদের ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সংগে স্মরণ করেন। প্রধানমন্ত্রী প্রয়াতের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফ্ফর আহমদ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
৫ বার পঠিত হয়েছে