1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মেহেরপুরে পরিবেশ সচেতনতায় ফিরছে পাখির কোলাহল রাঙামাটিতে চিকিৎসাধীন অবস্থায় বন্যহাতির মৃত্যু নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প তিমির মৃতদেহ ঘিরে হাঙ্গরের আনাগোনা, অস্ট্রেলিয়ার বেশ কিছু সৈকত বন্ধ উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

আবার বাড়ল স্বর্ণের দাম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
?????? ??????,???????????,rtvonline,

সপ্তাহের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম। এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো বাড়ানো হলো স্বর্ণের দাম। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এবার ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। এতে এই মানের স্বর্ণের প্রতি ভর দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। এবার ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট এবং সনাতন স্বর্ণের দামও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর বাড়ার কথা জানিয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হওয়ায় সমন্বয়ের জন্য স্থানীয় পর্যায়েও দাম বাড়াতে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে ছয় দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় ৭ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দর ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দর ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষণার, আগ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে রুপার দাম আগের মতো ভরিপ্রতি ৯৩৩ টাকা রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews