ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে মেটা-স্ন্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন

কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য

নিজস্ব প্রতিনিধি

ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের লেগ-২-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল।

স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের তিন আর্চার বন্যা আক্তার, মোসা: কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স দেখান বাংলাদেশের আর্চাররা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০।

অন্যদিকে বুলেভা মিলানা, রেইসোভা এলমিরা ও জাকিসলিক আয়াজানকে নিয়ে গঠিত কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে। তাদের মোট স্কোর হয় ২২০।

ফলে ১০ পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন বাংলাদেশের নারী আর্চাররা।

এই অর্জন বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল এই স্বর্ণজয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৫১ মিনিট আগে
১৫ বার পঠিত হয়েছে