ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিশ্বে প্রথমবার এইচআইভি পজিটিভ দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে

প্রতিনিধির নাম :

দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এছাড়া ৪৮ ঘণ্টায় গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে দেশের গঙ্গা-পদ্মা ও গড়াই নদী সংলগ্ন পাবনা, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গঙ্গা নদীর পানি সমতল হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ৩ সেন্টিমিটার, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৪ সেন্টিমিটার এবং গড়াই নদীর কামারখালী সেন্টশনের ১৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ শনিবার পানি উন্নয়ন বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭২ ঘন্টায় ব্রহ্মপুত্র -যমুনা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

দেশের ৯৩টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ১৬ টির পানি সমতল বৃদ্ধি পেয়েছে। হ্রাস পেয়েছে ৭৩টির। বিগত ২৪ ঘন্টায় পানি সমতল অপরিবর্তিত রয়েছে ৪ টির। ৩টি স্টেশনের পানি সমতল বিপদসীমার উপরে রয়েছে। খবর বাসস।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
৮ বার পঠিত হয়েছে