ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

নেইমারের পর এবার কুতিনহোকে নিয়েও অনিশ্চয়তা

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে চোটের কারণে জাতীয় দলের জার্সিতে জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
অন্যদিকে একই কারণে দলের আরেক তারকা ফিলিপ্পে কুতিনহোর ব্যাপারেও এবার ব্রাজিল শিবিরে দেখা দিল অনিশ্চয়তা।

জানা গেছে, জাপানের বিপক্ষে সমবয়সী নেইমার ও কুতিনহোকে ছাড়াই নামতে পারে ব্রাজিলকে। পেশীর সমস্যায় ভুগছেন কুতিনহো। ঊরুর ইনজুরির কারণে লিভারপুলের শেষ তিনটি ম্যাচ মিস করেন ২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তবে ইনজুরি থাকলেও ন্যাশনাল টিমের সঙ্গে যোগ দিয়েছেন কুতিনহো। কিন্তু জাপান ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখনও বল নিয়ে অনুশীলন শুরু করতে পারেননি।

এ ব্যাপারে ব্রাজিলের টিম ডাক্তার গ্লোবো এসপোর্তে বলেন, ‘কুতিনহোর পেশীর ইনজুরি বাম ঊরুতে। সেরে ওঠার চূড়ান্ত ধাপে তিনি।
আমরা জানি পুরোপুরি ফিট হতে পারবেন না, কিন্তু তার রিকোভারি সম্পন্ন করার দিকে তাকিয়ে আছি। জাপানের বিপক্ষে খেলার সম্ভাবনা খুবই কম। আমরা তাকে ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চিত করার কাজটি করে যাচ্ছি। জাপান ম্যাচে হয়তো পুরোপুরি অংশ নিতে পারবেন না। যদি খেলার উপযোগী হয়, তাকে বেঞ্চে থাকতে হতে পারে এবং কিছু সময়ের জন্য বদলি হিসেবে নামতে পারেন। ’

ব্রাজিল-জাপান ম্যাচটি হবে ফ্রান্সে। আগামী শুক্রবার (১০ নভেম্বর) খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। চারদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে সেলেকাওরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
৪৮ বার পঠিত হয়েছে