ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

সাংবাদিক দিল মনোয়ারার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম :

পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা মনোয়ারা মনুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা রবিবার দিবাগত রাতে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

১৯৭৪ সালে দিল মনোয়ারা মনু সাংবাদিকতায় যুক্ত হন। সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্রসহ নানা সংগঠনে সক্রিয় ছিলেন।

বাদ জোহর দিল মনোয়ারা মনুর জানাজা হবে লালমাটিয়ার বিবি মসজিদে। এরপর তাকে তার সংগঠন কচিকাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়ার পর জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
৭ বার পঠিত হয়েছে