ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

পেঁয়াজ আমদানিতে নামছে বড় কোম্পানি

প্রতিনিধির নাম :

বাজার সামাল দিতে এবার সিটি গ্রুপ, মেঘনা গ্রুপসহ কয়েকটি বড় প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুরোধ জানিয়েছে। এসব কোম্পানি দ্রুততম সময়ে পেঁয়াজ আমদানিতে সায় দিয়েছে।

সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল সোমবার দেশে ফেরার পর কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গে পেঁয়াজ আমদানির বিষয়ে কথা বলেন। এরপরই তারা আমদানির উদ্যোগ নেয়।

জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে আমরা এ উদ্যোগ নিয়েছি।’

বাণিজ্যমন্ত্রী গতকাল পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, খাদ্যপণ্য উৎপাদনকারী বড় শিল্প গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে। তারা প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করবে।

ঢাকার বাজারে দেশি পেঁয়াজের দাম আবার প্রতি কেজি ১০০-১১০ টাকায় উঠেছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০-১০০ টাকায়। মিয়ানমারের পেঁয়াজও মানভেদে ৮০-৯০ টাকা কেজি চাইছেন বিক্রেতারা।

ভারত নিজেদের বাজার সামাল দিতে গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে। ভারত থেকে পেঁয়াজ আসছে না। এ পরিস্থিতিতে বাজারে ঢোকার অপেক্ষায় বড় আমদানিকারকেরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
১১ বার পঠিত হয়েছে