ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কাউন্সিলর ডিসবাবুর ছেলে ডিজিটাল আইনের মামলায় গ্রেপ্তার

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার: ডিজিটাল আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত নাসিক ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবুর ছেলে এমআর রিয়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পাইপাড়ার নিজ বাসা থেকে সদর মডেল থানা পুলিশ রিয়েনকে গ্রেপ্তার করে। এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহার করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে হুমকি, ধমকি ও ভীতি প্রদর্শন করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে বাদী হয়ে ডিজিটাল আইনে মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
তিনি বলেন, ডিজিটাল আইনে মামলা দায়েরের পরপরই পুুলিশ আব্দুল করিম বাবুর পাইকপাড়ার বাসায় অভিযান চালিয়ে আসামি রিয়েনকে গ্রেপ্তার করা হয়য়।
ওসি জানান, প্রাথমিকভাবে রিয়েন ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার কথা স্বীকার করেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমা- চাওয়া হবে।
গত রোববার (১৩ অক্টোবর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বক্তব্যে বলেন,‘আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সবসময়ই ডিসি সাহেবরাই সভাপতি হতেন। কিন্তু কোনো এক অদৃশ্য সূতার টানে কাউন্সিলর আব্দুল করিম বাবু,যাকে ডিস বাবু হিসেবে মানুষ চিনে সে সভাপতি হয়ে আছে।
তার মতো একজন অপরাধী কীভাবে সে স্কুলের সভাপতি হয়?।’ তার এমন বক্তব্যে ক্ষুদ্ধ হন ডিস বাবুর ছেলে রিয়েন। ১৪ অক্টোবর তার ফেসবুক এ্যাকাউন্টের ‘মাই ডে’ স্টোরিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমকে ‘রাজাকার পুত্র’, এমনকি জনতা ব্যাংকের টাকা আত্মসাতকারী হিসেবে উল্লেখ করে অশালীন মন্তব্য করেন। সেই সাথে মাসুমকে নারায়ণগঞ্জ থেকে তাড়িয়ে দেয়ার হুমকিও দেন রিয়েন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
২০ বার পঠিত হয়েছে