ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

নারীদের জন্য ‘নিবেদিতা’

প্রতিনিধির নাম :

কর্মক্ষেত্রে নারীর প্রবেশের মধ্যে দিয়ে আসবে নারীর ক্ষমতায়ন, উন্মুক্ত হবে নারী অধিকারের পথ এমন লক্ষ্য নিয়েই যাত্রা হয় নিবেদিকার। এখন ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লাতে চলছে নিবেদিকার কাজ। পর্যায়ক্রমে পুরো দেশেই নিবেদিকা নিবেদিত হবেন বলে জানান এর উদ্যোক্তা আনিকা ইসলাম।

বর্তমানে এই সংগঠনটি নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক নানারকম প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে। শুধু তাই নয়, নারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসাকে বৃদ্ধি করার শিক্ষা লাভ করে থাকেন এখান থেকে। এখন পর্যন্ত ৩০০ জনের বেশি নারী উদ্যোগক্তা নিবেদিতার তালিকাভুক্ত আছে যাদের সব ধরনের সাহায্য করে সংগঠনটি।

কারা কারা উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে বা কিভাবে সহজে ঋণ পাওয়া যেতে পারে সে বিষয়েও সদস্যদের ধারণা দেয় নিবেদিতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে রয়েছে ১৫ হাজার সদস্যের সঙ্গে জ্ঞানমূলক আলোচনা বা দক্ষতাবৃদ্ধির নানারকম কন্টেন্ট শেয়ার করা হয়।

আনিকা ইসলাম বলেন, ‘শুরুর দিকে ঠিক কি নিয়ে কাজ করতে চাচ্ছেন এটাই মানুষকে বোঝাতে কষ্ট পেতে হতো। দক্ষতা সরাসরি বাহ্যিক জিনিস নয় বলে মানুষের আগ্রহ কিছুটা হলেও কম ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে দক্ষতার প্রয়োজনীয়তা সবাই বুঝে এসেছে। মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে অদ্ভুত একটা প্রশান্তি আছে। তাছাড়া মেয়েদের শেখার আগ্রহ এবং ভাল কিছু করার আগ্রহ আমাকে সবসময়ই উৎসাহ দিয়ে থাকে।’

সাম্প্রতিক সময়ের আধুনিকতম সংযোজন ই-কমার্সের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা ক্ষুদ্র ই-কমার্স উদ্যোক্তা এবং ভবিষ্যত উদ্যোক্তাদের সঙ্গে বিনিময় করেন। এই সম্মেলনে নিবেদিতার প্রশিক্ষণপ্রাপ্ত সকল শিক্ষার্থী ছাড়াও প্রশাসনের বহু প্রতিভাসম্পন্ন ব্যক্তি এবং তরুণ প্রজন্মের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ই-কমার্স এবং দক্ষতাবৃদ্ধির সঙ্গে যুক্ত সরকারের প্রতিনিধিরা কীভাবে কেউ সরকারী পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন তা তুলে ধরেন। সম্মেলনে প্রায় তিনশত নারী উদ্যোক্তা ও আগ্রহী নারী উদ্যোক্তারা অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন। আগামী ৫ বছরের মধ্যে কয়েক বিভাগে অন্তত ১০ হাজার নারীকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে বর্তমানে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
২৫ বার পঠিত হয়েছে