ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

গণভবনে আলোচনায় উঠবে ‘যুবলীগ করার বয়সসীমা’: কাদের

প্রতিনিধির নাম :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা হবে, তা নিয়ে আগামী রোববার গণভবনে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হবে।

বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

কত বছর বয়স পর্যন্ত যুবলীগে থাকা যাবে, তার কোনো সীমা সংগঠনটির গঠনতন্ত্রে বেঁধে দেওয়া নেই। যুবলীগের বর্তমান সভাপতি ওমর ফারুকের বয়স ৭১ বছর। মূলত এ কারণেই বয়স বেঁধে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আগামী ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে সংগঠনটি পরিচালনার জন্য নতুন নেতৃত্ব আসতে পারে বলে আলোচনা আছে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘যুবলীগের নেতাদের নিয়ে রোববার গণভবনে সভা ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সংগঠনটির চেয়ারম্যানকে ডাকা হয়নি। কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা দলের কার্যালয়ে ডাকা হলে আমি বলতে পারতাম।’

অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে সম্প্রতি যুবলীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে নিয়ে নানান আলোচনা হচ্ছে। তাঁর ব্যাংক হিসাব তলব করার পাশাপাশি বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
৪৬ বার পঠিত হয়েছে