ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

পাকিস্তানের অধিনায়কত্ব রইল না সরফরাজের

প্রতিনিধির নাম :

বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছিল, অধিনায়কত্বে বদল আনতে পারে পাকিস্তান। শ্রীলঙ্কা সিরিজে সরফরাজ আহমেদের ওপর আস্থা রাখা হলেও অধিনায়কত্বের ‘চাকরি’ আর টিকিয়ে রাখতে পারলেন না পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই সরিয়ে দেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে।

পাকিস্তানের অধিনায়ক হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের অধিনায়কত্বই হারিয়েছেন উইকেটরক্ষক –ব্যাটসম্যান। তিন বছর পর পাকিস্তানের সব সংস্করণের অধিনায়কত্বে পরিবর্তন আনা হলো।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক অধিনায়কত্বের দায়িত্বটা সরফরাজ আহমেদের হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে দল বাজে করার ফলে সে সুযোগটা পেয়ে গেলেন। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের কাছে গিয়েও সরফরাজের প্রতি নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে এসেছিলেন মিসবাহ।

সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার গুণটা নাকি সরফরাজের একদমই নেই। শেষমেশ মিসবাহর কথাই শুনল পাকিস্তান। শুধু অধিনায়কত্ব থেকেই নয়, সরফরাজকে একদম দল থেকেই বাদ দেওয়া হয়েছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে নেই সরফরাজ।

প্রতি ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক নিয়োগ দিয়েছে পাকিস্তান। ওপেনার আজহার আলী টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন আবারও। টেস্টের সহ-অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ওদিকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবব আজম পেয়েছেন টি-টোয়েন্টির দায়িত্ব। ওয়ানডের অধিনায়ক কে হবেন, এখনো জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, এ দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার ৩৯ বছর বয়সী মোহাম্মদ হাফিজ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে