ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ, যা বললেন যুবরাজ

প্রতিনিধির নাম :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার ভারতীয় জার্সিতে মাঠে নামার কাহিনী কখনও ভুলবেন না যুবরাজ সিং। ভুলবেন না তার প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

সৌরভ এখন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট। যা নিয়ে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার উচ্ছ্বসিত। যুবরাজের বিশ্বাস, সৌরভের হাত ধরে আরও সুখের দিন আসতে চলেছে ভারতীয় ক্রিকেটে।
সৌরভের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার খবর তিনি আগেই পেয়েছিলেন। ব্যক্তিগত টেক্সট করে আগেই তার ‘দাদি’-কে অভিনন্দন জানিয়েছেন যুবি। কিন্তু এত দিন টুইটারে সরব হননি। শুক্রবার সেই অপেক্ষার অবসান ঘটল। যুবরাজের টুইট, ‘‘মানুষ যত বড়, তার জীবনযাত্রাও ততই উত্তেজক। ভারতীয় অধিনায়ক থেকে এখন বিসিসিআই প্রেসিডেন্ট। আশা করি, ক্রিকেটার থেকে প্রশাসকের এই যাত্রা তুমি উপভোগ করবে। ক্রিকেটারদের মানসিকতা বুঝতে তোমার অসুবিধা হবে না।’’

এরই সঙ্গে যুবরাজ ফের উস্কে দিয়েছেন ইয়ো ইয়ো টেস্ট বিতর্ক। যুবি লেখেন, ‘‘ইয়ো ইয়ো পরীক্ষা শুরু হওয়ার সময় তুমি প্রেসিডেন্ট পদে থাকলে ভালো হত।’’

যুবরাজের টুইটের উত্তরও দিয়েছেন তার প্রাক্তন অধিনায়ক। সৌরভ লিখেছেন, ‘‘ধন্যবাদ যুবি। দেশকে বিশ্বকাপ জিতিয়েছ। এবার ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সময়। তুমিই আমার সুপারস্টার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে