ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

বিক্ষোভ-ধর্মঘটে স্থবির বার্সেলোনা

প্রতিনিধির নাম :

বার্সেলোনায় দাঙ্গা পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে সেখানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

জানা গেছে, কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সাথে সম্পৃক্ত রাজনৈতিক নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও আতশবাজি নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এতে বার্সেলোনা নগরীর কেন্দ্রস্থল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

এদিকে, বার্সেলোনাতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার ৫টি বিশাল গনসমাবেশ করেছে বিক্ষোভকারীরা। এতে বার্সেলোনা নগরী মূলত স্থবির হয়ে পড়েছে।

পুলিশের হিসেব মতে, শুক্রবার বিক্ষোভে ৫০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে।

স্পেন-ফ্রান্সের সীমান্ত এলাকার একটি প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।

স্পেনের পত্রিকা এল পেইস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ১৭ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিক্ষোভে অংশ নিতে গিয়ে ৬২ জন আহত হয়েছেন যাদের ৪১ জনই বার্সেলোনার

প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্ট আন্দোলন, গণভোট এবং তার পরবর্তী স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত নেতাদের সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধরা রাস্তায় নেমে আসে। টানা পাঁচদিন ধরে বিক্ষোভ চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে