ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

সেঞ্চুরি করে গাভাস্কারের পাশে রোহিত শর্মা

প্রতিনিধির নাম :

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে ভারতীয় ইনিংসকে শক্ত জায়গায় পৌঁছে দিলেন রোহিত শর্মা। সিরিজে তিনটি সেঞ্চুরি করে সুনীল গাভাস্করের রেকর্ড ছুঁলেন এই ডানহাতি ওপেনার।

ডেন পিয়েডেটকে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছান রোহিত। সেই সঙ্গে একটি টেস্ট সিরিজে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়েন রোহিত। গতকাল শনিবার রাঁচিতে ১১৭ রানের অপরাজিত ইনিংসের পথে চারটি ছক্কা হাঁকিয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান সিমরন হেটমায়ারের রেকর্ড ভাঙে দেন। এখনও পর্যন্ত সিরিজে ১৬টি ছয় মেরেছেন রোহিত। আর গত বছর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেটমায়ারের ১৫টি ছয় ছিল এতদিন এক সিরিজের সর্বাধিক। আর ভারতীয়দের মধ্যে একটি টেস্ট সিরিজে সর্বাধিক ১৪টি ছক্কার রেকর্ড ছিল সাবেক অফ-স্পিনার হরভজন সিং’র।
দলের ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও মাত্র ১৩০ বলে ১৩টি বাউন্ডারি ও চারটি ছয় মেরে এদিন শতরান করেন রোহিত। তার অপরাজিত সেঞ্চুরি ও অজিঙ্ক রাহানের অপরাজিত হাফ-সেঞ্চুরিতে শনিবার প্রথম দিনের শেষে ৩ উইকেটে ২২৪ রান তোলে ভারত। তবে আলোর স্বল্পতার জন্য নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। দিন শেষে রোহিত ১১৭ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে স্বপ্নের প্রত্যাবর্তন করেন রোহিত শর্মা। পুণেতে বড় রান করতে না পারলেও রাঁচিতে এদিন কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করে টেস্ট দলে নিজের জায়গা পাকা করে ফেলেন সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের ডেপুটি। এটি ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি রোহিতের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
১৫ বার পঠিত হয়েছে