ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

কুষ্টিয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের চার দিন পর তুষার (২০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার গোপগ্রাম গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহত তুষার উপজেলার আমবাড়িয়া গ্রামের খন্দকার আব্দুল হান্নানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি তুষার। আত্মীয়-স্বজন ও আশপাশে খোঁজ করেও তুষারের কোনো সন্ধান পায়নি পরিবার।

খোকসা থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের দেহে বিভিন্ন স্থানে আঘাতজনিত ক্ষত চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। এঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা কি কারণে হত্যা করেছে। তাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
৮ বার পঠিত হয়েছে