ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছে বিসিবি

প্রতিনিধির নাম :

ক্রিকেটারদের ধর্মঘটের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমাধানে মঙ্গলবার দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি’র কর্মকর্তারা।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন।

দুপুর ১২টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বোর্ডের দায়িত্বশীল এক পরিচালক বলেন, সামনে ভারত সিরিজ। তার আগে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। আমরা ক্রিকেটারদের বিপক্ষে নই।

বাংলাদেশের ক্রিকেটাররা সোমবার বিকেলে মিরপুরে এক সংবাদ সম্মেলন ডাকেন। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা দাবি করেন, দেশের ক্রিকেট ঠিক মতো চলছে না। সাকিব, তামিম এবং মুশফিকসহ অন্যান্য ক্রিকেটাররা সংবাদ সম্মেলন থেকে ১১ দফা দাবি জানিয়েছেন। তাদের দাবি-দাওয়া পূরণ না হলে সব ধরণের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এই ধর্মঘটের জেরে আগামী মাসের শুরুতে বাংলাদেশ-ভারত সিরিজ অনিশ্চিত হয়ে পছে। ওই সফরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেস্ট এবং টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান মূখপাত্র হিসেবে বলেন, দাবি-দাওয়া পূরণ না হলে ক্রিকেটাররা কোন ধরণের ক্রিকেটে অংশ নেবেন না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে