ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

নিরাপদ সড়ক দিবসের সকালে যশোরে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম :

‘জীবনের আগে জীবিকা নয়; সড়ক দুর্ঘটনা আর নয়’ এই স্লোগান নিয়ে আজ মঙ্গলবার সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। আর এই নিরাপদ সড়ক দিবসের সকালেই যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল মহিদুল ইসলাম লিয়ন (১৩) নামে এক স্কুলছাত্রের। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের নতুন খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। নিহত মহিদুল মাহবুবুর রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর। তারা যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকার সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে।

যশোর কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান জানান, মহিদুল বাইসাইকেলযোগে স্কুলে যাচ্ছিল। নতুন খয়েরতলা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়। একই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
২২ বার পঠিত হয়েছে