ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

কিশোরী প্রেমিকাকে বিয়ে করায় শ্রীঘরে বর

প্রতিনিধির নাম :

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিয়ের অপরাধে অন্তর ঋষি(২১) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্তর ঋষি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের রাজেন্দ্র ঋষির ছেলে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত কনেকে তার পিতামাতার হেফাজতে দিয়ে মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের রাজেন্দ্র ঋষির ছেলে অন্তর ঋষির সাথে একই এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

গত সোমবার সকালে প্রেমিকযুগল বাড়ি থেকে পালিয়ে হবিগঞ্জ জেলার নোটারী পাবলিকের কার্যালয়ে গিয়ে নিজেদের বয়স বাড়িয়ে এফিডেভিট মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর সন্ধ্যায় অন্তর ঋষি তার কিশোরী স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে চলে আসলে স্থানীয় মেম্বার নির্মল চন্দ্র দাসের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ৭টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বর-কনে ও তাদের পরিবারের সদস্যদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

পরে বর অন্তর ঋষিকে বাল্য বিয়ে করার দায়ে বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭ এর ১ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কনেকে তার পিতামাতার হেফাজতে দিয়ে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট পঙ্কজ বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, বর-কনের বয়স বাড়িয়ে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
৫ বার পঠিত হয়েছে