1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিডরের ১০ বছর ॥ আজও শুকায়নি ক্ষত অবশেষে নির্মিত হচ্ছে ভান্ডারিয়ায় বেড়িবাঁধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

 

ভান্ডারিয়া প্রতিনিধি ঃআজ ১৫ নভেম্বর সেই প্রলয়ংকারী সিডর দিবস । ২০০৭ সালে ১৫ নভেম্বর রাত ১১টার সময় ২শ ৪০ কি.মি বেগে এক মহা দানবীয় তান্ডব লীলার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চলের উপকুলীয় এলাকা। ক্ষতিগ্রস্থ এসব এলাকার একটি জনপদের নাম ভান্ডারিয়া। সেই ভয়াল রাতে ঝড় এবং জলোচ্ছাসে ভান্ডারিয়া উপজেলার অসংখ্য মানুষের হাজার হাজার ঘর বাড়ি, গাছপালা বিধ্বস্থ হয়। মারা যায় ১শ ১৭ মানুষসহ কয়েক হাজার গবাদি পশু। তখন উপকুলীয় অঞ্চলের হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ে। সিডরের দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও সিডরের ক্ষত আজও শুকায়নি। সিডরে বিধ্বস্ত পোনা ও কঁচা নদী তীরবর্তী বেড়ীবাধ ১০ বছরেও নির্মিত হয়নি। অবশেষে পানি উন্নয়ন বোর্ড চলতি বছর প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকা ব্যয়ে এ বেড়ীবাধ নির্মানের উদ্যোগ নেয় এবং একটি চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান ইতিমধ্যে নির্মান কাজ শুরু করেছেন। এ বাধ নির্মানের ফলে কৃষক, শ্রমিক দিন মজুরসহ সাধারণ মানুষের মূখে হাসি ফোটতে শুরু করেছে। সিডরের পর থেকে বেড়ীবাঁধ না থাকায় উপকুলীয় এলাকার মানুষ চরম দূঃখ দূর্দশার মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করত। এদিকে সিডরে সর্বশ্ব হারিয়ে ব্যবসায়ী, কৃষক শ্রমিকসহ এলাকার হাজারো মানুষ ঘুরে দাড়াতে ঋন গ্রস্থ হয়ে পড়েছে। এনজিও গুলো থেকে চড়া সুদে ঋন নিয়ে গৃহ নির্মান, গবাদী পশু, হাস মুরগী ক্রয় করে বর্তমানে ঋনের বোঝায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্থ এসব মানুষগুলো। এদিকে সিডরে বিধ্বস্ত বৈদ্যুতিক লাইন আজও শতভাগ সংস্কার করা সম্ভব হয়নি জোড়াতালি দেয়া এসব লাইন। একটু ঝড় বৃষ্টি হলেই বিকল হয়ে পড়ে এসব লাইন।
সিডরের দশ বছর পেরিয়ে গেলেও ভান্ডারিয়ার মানুষ সিডরের ভয়াবহতার স্মৃতির কথা কখনোই ভুলতে পারবেনা।

 

 

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews