ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

ক্রিকেটারদের জন্য পানি নিয়ে মাঠে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

কোনও ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে সাধারণত দলের দ্বাদশ খেলোয়াড় ডাগআউট থেকে দৌঁড়ে পানির বোতল নিয়ে মাঠে যান। ব্যাটিংয়ের সময় প্রয়োজন পড়লে রিজার্ভে থাকা ক্রিকেটার হেলমেট, গ্লাভস, সানগ্লাস, তোয়ালে প্রভৃতি নিয়ে সতীর্থের জন্য মাঠে ছুটে যান।

কিন্তু অতীতে কখনও কী শুনেছেন দেশের প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জন্য পানির বোতল হাতে মাঠে দৌঁড়াচ্ছেন? বিরল সেই দৃশ্যই দেখা গেল ক্যানবেরার মানুকা ওভালে। মাঠে পানি নিয়ে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্বভাবতই এ দুর্লভ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছিল সময়ের ব্যাপার। ছবিটি শেয়ার না করে পারেননি খোদ ভারতীয় জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ দিয়ে সেখানে সফর শুরু করেছে শ্রীলংকা। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্বয়ং অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন। গ্যালারিতে থেকে সর্বক্ষণ ক্রিকেটারদের উৎসাহিতই করেন তিনি। শুধু তাই নয়, পানি পানের বিরতিতে নিজে ক্রিকেটারদের জন্য পানির বোতল বয়ে মাঠে নিয়ে যান মরিসন। অজি ক্রিকেটারদের সঙ্গে হাইফাইভ করতেও দেখা যায় তাকে।

লংকানদের ব্যাটিংয়ের সময় প্রধানমন্ত্রীকে পানির বোতল হাতে এভাবে মাঠে নামতে দেখে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও বিস্মিত হন। তাদের শরীরী ভাষাতেই সেই বিস্ময় ধরা পড়ে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এ ছবি শেয়ার হওয়া মাত্র ঝড় ওঠে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মরিসনের স্তুতি গান সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষটিকে প্রশংসায় ভাসান তারা। এ ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় প্রধানমন্ত্রী একাদশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তোলে শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৯ উইকেট খুইয়ে জয় ছিনিয়ে নেয় প্রধানমন্ত্রী একাদশ। হ্যারি নিয়েলসেন খেলেন অনবদ্য ৭৯ রানের

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
২১ বার পঠিত হয়েছে