ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ন্যাম সম্মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজারবাইজানের রাজধানী বাকু’তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বাকুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং বেসামরিক ও সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আজারবাইজান সফরকালে হিলটন বাকু হোটেলে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলন শুক্রবার ও শনিবার রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে। অন্যান্য ন্যাম নেতার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে প্রধানমন্ত্রী কেন্দ্রের লাঞ্চ হলে পূর্ণাঙ্গ অধিবেশনে প্রতিনিধি দলের প্রধানদের জন্য দেওয়া ওয়ার্কিং লাঞ্চ, সন্ধ্যায় হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগ দেবেন। এরপর শনিবার প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি হিলটন বাকুতে আজারবাইজানের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈজভোজে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় বাকু থেকে বিমানের বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন। রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
২০ বার পঠিত হয়েছে