1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১ নভেম্বার দারাজে থাকছে অভূতপূর্ব অফার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন।

দারাজের প্যারেন্ট কোম্পানি, আলিবাবা গ্রুপ এটি সর্বপ্রথম ২০০৯ সালে শুরু করেছিল যা বাংলাদেশে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ইলেভেন ইলেভেন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট যা অ্যামাজন প্রাইম ডে’র তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।

এ ক্যাম্পেইনে ক্রেতাদের আমন্ত্রণ করার জন্য আবারো প্রস্তুত দারাজ, আর এবারের আয়োজনে এমন কিছু চমক থাকছে যা বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি আগে কখনও দেখেনি।

ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, বিডি২৪লাইভ এবং আইস টুডে। এক দিনের এই ইভেন্টে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে দারাজ যেখানে থাকছে ৭০ লাখেরও অধিক পণ্য এবং সঙ্গে বিশাল ডিসকাউন্ট।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে- ১১ টাকা ডিল, প্রি-সেল ডিসকাউন্ট, ১ টাকা গেম, ডাবল টাকা ভাউচার, শেক শেক ভাউচার, হ্যাপি আওয়ার ভাউচার, রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বিগ সেল টাইম ও দারাজ ব্র্যান্ডের বিভিন্ন রকমের পণ্য যেমন দারাজের মগ, টি-শার্ট, চাবির রিংসহ অন্য আকর্ষণীয় অফার।

এছাড়াও ১১ই নভেম্বর বিশেষ বিশেষ ব্র্যান্ডের উপর সেলারদের পক্ষ্ থেকে প্রথমবারের মতো থাকছে ফ্রি ডেলিভারি।

ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে প্রি-সেল ক্যাম্পেইন যা চলবে ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত।

যেখানে তারা ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের চেয়েও কম মূল্যে উপভোগ করতে পারবেন নির্ধারিত কিছু পণ্য। এ ক্যাম্পেইন উপলক্ষ্যে দারাজ অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার।

১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (ক্যাপ. ১,০০০ টাকা) ও ইউসিবি ব্যাংক, মারকেন্টাইল ব্যাংক এবং ঢাকা ব্যাংক ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (ক্যাপ. ২,০০০ টাকা)।

এছাড়াও দারাজে ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বের পর্যন্ত বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, প্রতিদিন ৩০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা।

দারাজ বাংলাদশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, গত বছর নভেম্বরের ১১ তারিখ দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে বাংলাদেশের মানুষ শপিং করেছিল ৪৫ কোটি টাকার অধিক মূল্যের।

মাত্র ৩০ মিনিটে আপনারা কিনে নিয়েছিলেন ৬ কোটি টাকার বেশি মূল্যের পোকো ফোন, পুরো দিনজুড়ে অর্ডার ছিল ১ লাখ ২০ হাজার।

আর এবার আমরা আরও বড় করে পালন করছি ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন। আমরা সাড়ে তিন হাজার দারাজ কর্মী এবং পনেরো হাজার সেলার প্রস্তত আপনার জন্য।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews