ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

ব্যাংক হিসাব থেকে ৬০০ টাকার বেশি মাশুল নয়

প্রতিনিধির নাম :

গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক হিসাব পরিচালনার মাশুল নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে একটি হিসাব থেকে ৬ মাসের জন্য কোনোভাবেই ৩০০ টাকার বেশি মাশুল আদায় করা যাবে না। অর্থাৎ বছরে নেওয়া যাবে সর্বোচ্চ ৬০০ টাকা।
আগে সর্বোচ্চ ২৫ হাজার টাকা গড় আমানতের ক্ষেত্রে মাশুল নির্ধারিত ছিল। নতুন করে মাশুল নির্ধারণ করে দেওয়ায় গ্রাহকদের খরচ আগের চেয়ে কমবে। কারণ, কোনো সীমা না থাকায় অনেক ব্যাংকই ইচ্ছেমতো মাশুল আদায় করত।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সঞ্চয়ী হিসাবে গড় আমানত ১০ হাজার টাকার মধ্যে থাকলে হিসাব পরিচালনার জন্য ব্যাংক কোনো মাশুল নিতে পারবে না। আর গড় আমানত ১০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে থাকলে প্রতি ছয় মাসে ১০০ টাকা মাশুল নেওয়া যাবে। গড় আমানত ২৫ হাজার টাকা থেকে ২ লাখ টাকা হলে প্রতি ছয় মাসে মাশুল হবে ২০০ টাকা। ২ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত আমানতে মাশুল হবে ২৫০ টাকা। আর সঞ্চয়ী হিসাবে ১০ লাখ টাকার বেশি গড় আমানতে মাশুল হবে সর্বোচ্চ ৩০০ টাকা। আর প্রতিটি চলতি হিসাব পরিচালনার জন্য প্রতি ছয় মাসে ব্যাংক সর্বোচ্চ ৩০০ টাকা মাশুল আদায় করতে পারবে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ব্যাংকগুলো চলতি হিসাবের জন্য প্রতি ছয় মাসে ৫০০ টাকা পর্যন্ত আদায় করতে পারে। আর সঞ্চয়ী হিসেবে ২৫ হাজার টাকার বেশি গড় আমানতে ইচ্ছেমতো মাশুল আদায় করে। বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলেছে, ব্যাংক খাতে আমানত বৃদ্ধি ও ক্ষুদ্র আমানত কারিদের ব্যাংকমুখী করার জন্য এ নির্দেশনা প্রদান করা হচ্ছে। অবিলম্বে মাশুল আদায়ের নতুন নির্দেশনা কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
১২ বার পঠিত হয়েছে