ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

দণ্ডিত শিশুদের মুক্তির আদেশের খোঁজ জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রতিনিধির নাম :

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত শিশুদের মুক্তি ও জামিন সংক্রান্ত আদেশের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।হাইকোর্টের বেঞ্চ কর্মকর্তাকে রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে খোঁজ নিয়ে এ বিষয় জানাতে বলা হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই তথ্য জানাতে বলেন।

‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে গত ৩১ অক্টোবর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি এদিনই আদালতের নজরে আনেন চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল হালিম। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটের কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের কম বয়সী শিশুদের অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেন হাইকোর্ট। টঙ্গী ও যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত হয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের বেশি বয়সী থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী শিশুদের ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।

আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্যক্রম শুরু হলে আদালত আইনজীবী আবদুল হালিমের কাছে শিশুদের মুক্তি ও জামিন সংক্রান্ত আদেশের অগ্রগতি সম্পর্কে জানতে চান।

একপর্যায়ে হাইকোর্ট বলেন, আদালতের আদেশ পৌঁছেনি। অবশ্যই যেন পৌঁছে। যত দূর শুনেছি, ডেসপাস পর্যন্ত গেছে । আদালত সংশ্লিষ্ট বেঞ্চ কর্মকর্তাকে ডেকে এ বিষয়ে খোঁজ নিতে বলেন।

আদালত বলেন, আজ বেলা দুইটার মধ্যে অবশ্যই যেন আদেশ যায়

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
১৯ বার পঠিত হয়েছে