ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ঢাকা থেকে সারাদেশে নৌ চলাচল শুরু

প্রতিনিধির নাম :

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে প্রায় তিন দিন বন্ধ থাকার পর বন্ধ থাকার পর সোমবার ঢাকা নদীবন্দর থেকে সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। এদিন সকাল ছয়টায় ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে চাঁদপুর, বরিশাল, শরীয়তপুর, পটুয়াখালীসহ বেশ কয়েকটি নৌপথে ১৩টি লঞ্চ ছেড়ে গেছে।

এর আগে শুক্রবার নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক মো. শাহনেওয়াজ বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ঢাকা নদীবন্দর থেকে দক্ষিণাঞ্চলের ৪২টি নৌপথে যান চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী উপস্থিতি কম ছিল।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
৯ বার পঠিত হয়েছে