ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

চাহিদার চেয়ে দেশে ২ লাখ ২৪ হাজার টন লবণ বেশি

প্রতিনিধির নাম :
আগের যে কোনো বছরের তুলনায় এবার লবণের উৎপাদন রেকর্ড পরিমাণ।এদিকে লবণের দাম নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় সারা দেশে ব্যাপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে ১১৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ২৭ জনকে জরিমানা ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

শিল্প সচিব মো. আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, প্রতি মাসে দেশে ভোজ্য লবণের চাহিদা ১ লাখ ১০ হাজার টন। বর্তমানে দেশে ৬ লাখ টনের বেশি লবণ মজুদ আছে। সে হিসাবে ৫ মাসেরও বেশি লবণ মজুদ আছে। এছাড়া নভেম্বরের শেষে নতুন মৌসুম শুরু হবে। ফলে লবণে সংকটের প্রশ্ন আসে না।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সবার দৃষ্টি আকর্ষণ করছে। লবণসংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হচ্ছে- ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেলফোন)। লবণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

এদিকে লবণের অতিরিক্ত দাম চাইলে ক্রেতাদের সরাসরি ফোন দিতে বলেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মঞ্জুর শাহরিয়ার গণমাধ্যমে দুটি মোবাইল নম্বর দিয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
২৫ বার পঠিত হয়েছে