ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

পেঁয়াজের দর বাড়ার পেছনে ষড়যন্ত্র দেখছেন বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :

পেঁয়াজের দাম বেশি হওয়ার পেছনে কিছু ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ী দায়ী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বর্তমানে আমদানি করা পেঁয়াজের দাম ১২০ টাকার বেশি হওয়ার কথা নয়।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়ে তিনি বলেন, যত ক্ষতি হোক সরকার দেবে। মানুষ প্লেনে চড়তে পারে না। আমরা প্লেনে করে পেঁয়াজ নিয়ে আসছি। আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। গত তিনদিন ধরে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ টন পেঁয়াজ দেশে আসছে।

তিনি বলেন, আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, পঁচে যাওয়ার পরও থাকে ১৮ লাখ টন। বাকী সাত থেকে আট লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানি শুরু হয় সেপ্টেম্বর থেকে। চার মাস মূলত পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানির বেশিরভাগই আসে ভারত থেকে। সেপ্টেম্বরের শেষ দিকে ভারত রপ্তানি বন্ধ করে দেয়ার পর বিভিন্ন দেশ থেকে আমদানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।

এ সময় গার্মেন্টস শিল্প রক্ষায় শ্রমিকদের সতর্ক থাকার পাশাপাশি একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সতর্ক থাকবেন। বাইরের ষড়যন্ত্র যেন এই শিল্পকে ধ্বংস করতে না পারে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ, গার্মেন্টস উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
১২ বার পঠিত হয়েছে