ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এনআরসি ইস্যুতে ভারতের আশ্বাসে ভরসা আছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস্যুতে উদ্বেগের কিছু নেই। এ ব্যাপারে ভারতের দেওয়া আশ্বাসে ভরসা রয়েছে বাংলাদেশের। গতকাল মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এটি কোনোভাবেই বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন যে, ভারতের এনআরসি বাংলাদেশের ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে না এবং এটি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

ভারত থেকে কিছু মানুষের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর দেখেছি। আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। তিনি বলেন, আমি বুঝতে পারছি না এতে উদ্বেগের কী আছে? উল্লেখ্য, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে গত রবিবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩২ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা তাদের বাড়ি বাগেরহাট, মুন্সীগঞ্জ ও মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় বলে দাবি করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশেও প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকে। আমাদেরও ভারতের সঙ্গে ছোটোখাটো কিছু ইস্যু রয়েছে। তবে প্রধান সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, ছোটোখাটো সমস্যাগুলোরও সমাধান হচ্ছে।

মিয়ানমারের আরো কিছু কর্মকর্তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সব সময় উন্মুক্ত, যদি তারা আসতে চান আসতে পারেন। তিনি বলেন, মিয়ানমার এ সমস্যার সৃষ্টি করেছে, তাদেরই সমস্যার সমাধান করতে হবে। সংকট নিরসনে মিয়ানমারকেই রোহিঙ্গাদের মাঝে আস্থা সৃষ্টি করতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
২৯ বার পঠিত হয়েছে