ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া Logo অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল Logo গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান তিতুমীরের Logo আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল Logo কেন্দুয়ায় ‘লোকজ সাহিত্য আসর’এর উদ্বোধন করলেন এমপি হিলালী Logo দক্ষিণ লেবাননে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের দাবি হিজবুল্লাহর Logo নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত, আহত ৫ Logo প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্বপ্নের শুরু

জঙ্গির মাথায় ‘আইএস টুপি’ : কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি

প্রতিনিধির নাম :

বেকারিতে জঙ্গি হামলার রায় প্রদান করা হয়েছে আজ। আদালত প্রাঙ্গণে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় দেখা গেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) টুপি। তার মাথায় কীভাবে আইএস টুপি এলো তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এবার জঙ্গি রিগ্যান কোথা থেকে আইএস টুপি পেল, তার কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল পাশা বলেন, ‘এই টুপি সে কারাগার থেকে সংগ্রহ করেছে কি না তা খতিয়ে দেখতে এডিশনাল আইজি প্রিজনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ রায় পরবর্তী প্রতিক্রিয়ার সতর্কতা হিসেবে সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। আজ বুধবার হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার রায়ের আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজনভ্যানে কারাগার থেকে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ওই সময় তারা হাসিমুখে আদালতে প্রবেশ করেন। ওই সময় আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় ‘আইএস টুপি’ দেখা গেছে। পুলিশি হেফাজতে থাকার পর রিগ্যান কীভাবে এ টুপি পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। রায় ঘোষণার পরে দণ্ডপ্রাপ্তদের আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার পর আরও এক জঙ্গির মাথায় ওই টুপি দেখা যায়। জঙ্গির মাথায় আইএস টুপি কীভাবে এলো-এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি কি এটার জবাব দিতে পারবো? তবে এটা কীভাবে এলো সেটা অবশ্যই তদন্ত করা হবে।’ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীও সাংবাদিকদের এই প্রশ্নে কোনো মন্তব্য করেননি। তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
৮ বার পঠিত হয়েছে