ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাঁজাসহ মো. সনি (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আজ বুধবার দুপুরে এক সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, গতকাল মঙ্গলবার শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই রাতে রংমহল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

এদিকে আজ দৌলতপুরের ডাক্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও মোটরসাইকেলসহ সনিকে আটক করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদক ও চোরাচালান পণ্যের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা। আটক সনিকে উদ্ধার করা মালামালসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৪৭ বিজিবি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৪০ মিনিট আগে
১৮ বার পঠিত হয়েছে