ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর, সম্পাদক আজগর

প্রতিনিধির নাম :

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আজগর লস্কর।

শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎসজীবী লীগের সম্মেলনে সংগঠনের নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন তি‌নি।

মৎস্যজীবী লীগের নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন সাইদুল আলম মানিক। সহ-সভাপ‌তি নির্বা‌চিত হয়েছেন আবুল বাশার, আব্দুল গফুর, মোহাম্মদ আলম, বাবুল মিয়া, মীর আসাদুজ্জামান, শাহে আলম মিয়া ও নাসরিন সুলতানা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, টিপু সুলতান ও রফিকুল ইসলাম রফিক।

২০০৪ সালের ২২ মে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগের অনেক সমমনা সংগঠনের মতোই এটা পরিচালিত হলেও মূল দলের সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল না। এ কারণে চারটি সম্মেলন হলেও তা তেমন আলোচনাতে ছিল না। এবারই বড় আকারে সম্মেলন করল সংগঠনটি। এর মূল কারণ, এ সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনের মর্যাদা পেতে যাচ্ছে সংগঠনটি

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
১২ বার পঠিত হয়েছে