ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

ব্যাংকিংয়ের এক-চতুর্থাংশই ইসলামিক ব্যাংকগুলোর দখলে

প্রতিনিধির নাম :

প্রচলিত ধারার ব্যাংকিংয়ের চেয়ে এগিয়ে যাচ্ছে শরিয়াহভিত্তিক ব্যাংকিং। আমানত ও ঋণের হিসাবে এক-চতুর্থাংশই ইসলামিক ধারার ব্যাংকগুলোর দখলে রয়েছে। এ দুইটি সূচকের মাধ্যমেই বোঝা যায় একটি ব্যাংক কত বড়ো। অন্যদিকে যেসব সূচকের মাধ্যমে ব্যাংকের শক্ত অবস্থান প্রকাশ করে সেসব সূচকেও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো এগিয়ে রয়েছে। ইসলামি ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি প্রতিবেদন তেমনই তথ্য দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে—গেল সেপ্টেম্বর পর্যন্ত ইসলামি ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১১০ কোটি। যেখানে দেশের ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ ১০ লাখ ৯৩ হাজার ২৪০ কোটি টাকা। অর্থাত্ ইসলামি ধারার ব্যাংকিংয়ে আমানত মোট আমানতের প্রায় ২৪ ভাগ।বর্তমানে দেশে ৫৯টি ব্যাংক রয়েছে। এরমধ্যে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং কার্যক্রম করে আটটি ব্যাংক। এ ছাড়া ৯টি প্রচলিত (কনভেনশনাল) ব্যাংকের ১৯টি শাখা এবং আটটি প্রচলিত ব্যাংকের ৬১ উইন্ডো রয়েছে। এর বাইরে দেশের সব ব্যাংক ও শাখা প্রচলিত ধারার। অর্থাত্ ইসলামি ধারার ব্যাংকগুলোর যেখানে চার ভাগের এক ভাগ দখলে রয়েছে সেখানে অন্য সব ব্যাংক মিলে তিন ভাগ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে