ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

স্বর্ণজয়ী মারজানা গুরুতর আহত হয়ে হাসপাতালে

প্রতিনিধির নাম :

এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি অ্যাথলিট মারজানা আক্তার পিয়া কারাতে ইভেন্ট চলাকালীন মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার দুপুরে এ সংবাদ পাওয়া যায়।

জানা যায়, দলগত একটি ইভেন্টে অংশ নিয়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শিগগিরই তার সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে।
মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে।

এর আগে, এসএ (দক্ষিণ এশিয়ান) গেমসের তৃতীয় দিন মঙ্গলবার মেয়েদের কারা‌তে ডি‌সি‌প্লিনের কু‌মি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রে‌ণি‌তে ফাইনালে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে সোনার পদক এনে দেন মারজানা আক্তার পিয়া

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
১৯ বার পঠিত হয়েছে