ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

রায়েরবাজার স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রতিনিধির নাম :

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

শনিবার ভোর থেকেই সব শ্রেণি-পেশার মানুষেরা একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমাতে শুরু করেন রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

এদিন ভোর থেকে রায়েরবাজারে আসতে শুরু করেন রাজধানীসহ অন্যান্য এলাকার মানুষেরা। সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করছেন তারা।এদিকে, রাজধানীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষের হাতে ফুলের তোড়ার সঙ্গে রয়েছে ছোট ছোট প্ল্যাকার্ড ও ফেস্টুন।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে