ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

‘সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’

প্রতিনিধির নাম :

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করায় সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখনও যেসব অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তাদের মূলোৎপাটন করা হবে।

আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বর্ষপূর্তিতে একটি নিবন্ধ প্রকাশ করে পত্রিকাটি।

এরপর মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডে দন্ডিত কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। মঞ্চের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার বিকালে রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় ‘সংগ্রাম’ পত্রিকার অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা পত্রিকার অফিস গেটে তালা ঝুলিয়ে দেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকশ নেতা-কর্মী সংগ্রাম অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সংগ্রামের বিভিন্ন বিভাগের লোকজন বাইরে থেকে অফিসে ঢুকতে চাইলে গেলে বাধা দেওয়া হয়। তারা জোর করে প্রবেশের চেষ্টা চালায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের পক্ষ থেকে সংগ্রাম অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরে সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যাওয়া হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে