ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ চুক্তি ৯ সমঝোতা স্মারক সই

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে ১টি চুক্তি ও ৯টি সমঝোতা চুক্তি স্মারক সই হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৪ ডিসেম্বর) সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন। দুদেশের মধ্যকার এই চুক্তি দেশ দু’টির বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করছেন দুই দেশের কর্তা ব্যক্তিরা। এর আগে সকাল সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। তাকে স্বাগত জানান হুন সেন। পরে কম্বোডিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা হয়। তিনদিনের সফর শেষে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। উল্লেখ্য, ২০১৪ সালের জুনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ সফরে যাচ্ছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
২০ বার পঠিত হয়েছে