ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

‘অনেক চেষ্টা করেও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি’

প্রতিনিধির নাম :

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক চেষ্টা ও অত্যাচার করেও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। তৃণমূল কর্মীরা জীবনবাজি রেখে সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। দলকে ধরে রাখে। একমাত্র আওয়ামী লীগ সরকার গঠন করার পরই মানুষ বুঝতে পারে সরকার দেশের জনগণের কল্যাণে কাজ করে।

আজ শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় তিনি একথা বলেন।
আজকের বৈঠকটি দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা সৈয়দ আশরাফের নামে উৎসর্গ করা হয়। বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যই উপস্থিত আছেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, জনগণের আস্থা অর্জন করায় আজকে মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। মানুষের সে আস্থা ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, যারা স্মার্ট রাজনীতির কথা বলে ক্ষমতায় এসেছে, তারা দেশকে পিছিয়ে দিয়েছে, তথ্য পাচারের কথা বলে দেশকে ফ্রি ইন্টারনেট থেকে বঞ্চিত করেছে। রাজনীতিতে স্মার্টনেস দেখাতে পরেছে একমাত্র আওয়ামী লীগ, অনেক অপবাদ সয়ে দেশের উন্নয়ন একমাত্র আওয়ামী লীগই করেছে।

টানা নবমবারের নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আজকের বৈঠক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দলকে আরও সংগঠিত করতে হবে। এই বছরটি আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে আরও বেশি অর্থবহ করা হবে

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
১১ বার পঠিত হয়েছে