ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

রানের খাতা খুলতেই লাগল ৩৯ বল!

প্রতিনিধির নাম :
ব্যাটসম্যানের নাম স্টিভেন স্মিথ বলেই হয়তো ব্যাপারটা অবাক হওয়ার মতো। আজ শুরু হওয়া সিডনি টেস্টে রানের খাতা খুলতে স্মিথের লেগেছে যে ৪৫ মিনিট আর ৩৯ বল!

এই সিরিজে প্রথম দুই টেস্টের চার ইনিংসেই নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনারের বলে আউট হয়েছিলেন স্মিথ। সিডনিতে আজ তৃতীয় টেস্টে ব্যাটিংয়ে নেমে সেই ওয়াগনারের সামনেই পড়তে হয় স্মিথকে।লাঞ্চের পর সেটি প্রথম ওভার। ওয়াগনারের তৃতীয় বলে লেগ গালিতে কলিন ডি গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার। এরপরই চার নম্বরে নামেন স্মিথ। ওভারের বাকি তিন বলে রান নিতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান।

মুখোমুখি পরের ৩৫ বলেও কোনও রান আসেনি স্মিথের ব্যাটে। অবশেষে ৩৯তম বলে খোলেন রানের খাতা। মজার ব্যাপার, সেটাও ওয়াগনারের বলেই। রানটা যদিও সহজে আসেনি। কোমরের ওপরের বল লেগ সাইডে ঠেলেই দৌঁড় দেন স্মিথ। ফিল্ডার বল ধরে থ্রো করেছিলেন। নন-স্ট্রাইকার প্রান্ত থেকে ছুটে যাওয়া মার্নাস লাবুশেনকে শেষ মুহূর্তে দিতে হয় ডাইভ!

সঙ্গে সঙ্গে গর্জন করে ওঠে সিডনির দর্শকরা। স্বস্তির পাশাপাশি স্মিথ হয়তো মজাই পেয়েছেন। হাসতে হাসতে হাত উঁচিয়ে দর্শক অভিবাদনের জবাব দেন। মজা করতে ছাড়েননি ওয়াগনারও। বোলিং প্রান্তে ফিরে যাওয়ার সময় স্মিথের পিঠে গুঁতো দিয়ে যান কিউই পেসার।

১৯৯১ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডেভিড বুনের পর এই প্রথম কোনও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রানের খাতা খুলতে এত বল লাগল!

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
১৯ বার পঠিত হয়েছে