ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

শেফিল্ডের বিপক্ষে দুর্দান্ত জয়, এক বছর ‘অপরাজিত’ লিভারপুল

প্রতিনিধির নাম :

ইংলিশ প্রিমিয়ার লিগে অনন্য এক কীর্তি গড়লো জায়ান্ট লিভারপুল। বৃহস্পতিবার দিবাগত রাতে শেফিল্ড ইউনাইটকে ২-০ গোলে হারিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। এক বছর প্রিমিয়ার লিগে কোনো পরাজয়ের স্বাদ পায়নি সালাহ-মানের দল।

প্রসঙ্গত, ২০১৯ সালের ০৩ জানুয়ারি প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যানচেস্টার সিটির কাছে ২-১ ব্যবধানে হেরেছিল লিভারপুল।
ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। চতুর্থ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের পাস থেকে প্লেসিং শটে বল জালে জড়ান মোহামেদ সালাহ। এরপর ১০ মিনিটে আরও একটি গোলের সুযোগ পান সালাহ। কিন্তু তার নেয়া শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন শেফিল্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসন। ৩০ মিনিটে আরও একটি গোলের সুযোগ হাত ছাড়া করেন সালাহ। এবারও শেফিল্ডের গোলরক্ষক কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। ফলে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে পেনাল্টি বক্সের ভেতরে সালাহর কাছ থেকে বল পেয়ে যান সাদিও মানে। সামনে এগিয়ে আসা গোলরক্ষককে কাছে পেয়ে শট করেন মানে। তবে সেই শট ফিরিয়ে দেন শেফিল্ডের গোলরক্ষক। তবে বলের গতি কমে যাওয়ায় দ্বিতীয়বার শট দিয়ে বল জালে জড়ান এই সেনেগালের তারকা।

২-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
১৫ বার পঠিত হয়েছে