ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

টেকনাফে বস্তাভর্তি ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম :

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ায় দেড় লাখ ইয়াবাসহ দুই পুরাতন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫।

রবিবার রাত ১২টার দিকে গ্রামের দক্ষিণ উমর খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই শিবিরের হোসেনে আহম্মদের ছেলে জাবেদ ইকবাল (২১)।

র‌্যাব-১৫ সিপিস-১ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে জাদিমুড়ার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয় করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধাওয়া করে ওই দু’জন মাদক ব্যবসায়ী পুরাতন রোহিঙ্গাকে আটক করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটক যুবকদের কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
২৩ বার পঠিত হয়েছে