ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

আলুখেত থেকে বিএনপির নিখোঁজ কাউন্সিলর প্রার্থী উদ্ধার

প্রতিনিধির নাম :

অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে।

সোমবার তাকে মুন্সীগঞ্জের আলু খেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম।

খুরশীদ আলম বলেন, ‘সোমবার ফয়েজকে সিরাজদীখানের একটি আলু খেতে পাওয়া যায়। কৃষকরা তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।’

এর আগে রবিবার (৫ জানুয়ারি) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
১৫ বার পঠিত হয়েছে