ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

টাইগারদের পাকিস্তান সফর কি তাহলে বাতিল হচ্ছে?

প্রতিনিধির নাম :

টাইগারদের পাকিস্তান সফর নিয়ে ধু্ম্রজাল কাটছেই না। গত একমাস ধরে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে সফরটি নিয়ে উত্তেজনা চলছে। তবে এখন এই সিরিজটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তান সফর নিয়ে না ভেবে উল্টো ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়েকে নিয়ে দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। যদিও এই সিরিজটি মার্চে হওয়ার কথা ছিলও।

সূচি অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সাথে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তা-জনিত কারণে দেশটিতে শুধু তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজটি পাকিস্তানে না খেলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। কিন্তু বিসিবির প্রস্তাবে রাজি না হয়ে পাকিস্তানের মাটিতেই টেস্ট আয়োজন করতে চায় পিসিবি। এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরকে এগিয়ে আনার কথা ভাবছে বিসিবি।

জিম্বাবুয়ে দল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসা নিশ্চিত হলেও সূচি এখনো চূড়ান্ত নয়। জিম্বাবুয়ের সাথে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি আর একটি টেস্ট থাকবে এই সিরিজে। জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজটির সূচি প্রকাশ হলে ধরেই নেয়া যায়, পাকিস্তানের সাথে বাংলাদেশের আর টেস্ট ম্যাচ খেলা হচ্ছে না। তবে পাকিস্তান আর জিম্বাবুয়ে সিরিজকে একই সুতোয় বাঁধতে রাজী নয় বিসিবি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
২১ বার পঠিত হয়েছে