ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

বাবার কবর জিয়ারত করে প্রচারযুদ্ধে ইশরাক

প্রতিনিধির নাম :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার শুরু করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে নিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখে ভোটের প্রচার শুরু করেন ইশরাক।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ইশরাক হোসেন বলেন, আমি ধানের শীষের প্রার্থী। ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আপনারা ধানের শীষে ভোট দেবেন। এই প্রার্থীকে পরিচয় করিয়ে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই আন্দোলন গণতন্ত্র মুক্ত করবার আন্দোলন। খালেদা জিয়াকে মুক্ত করবার আন্দোলন। পরে দলীয় নেতাকর্মীদের একটি মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ের দিকে যায়। পরে মহাসচিবসহ নেতৃবৃন্দ ইশরাকের পক্ষে মানুষের কাছে লিফলেট বিতরণ করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
১৪ বার পঠিত হয়েছে